প্রেসবিজ্ঞপ্তি : আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজি: খুলনা ১৭০৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন। ২৪ জুন প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা । ১২ জুন এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন এবং কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু ও এস এম তৌহিদুর রহমান স্বাক্ষরিত ও ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ জুন প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। ১৭ জুন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটার তালিকার উপর আপত্তি দাখিল। তালিকার উপর আপত্তি শুনানি ও নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ জুন। মনোনয়ন পত্র বিতরণ ১৯ জুন, মনোনয়ন পত্র দাখিল, যাচাই-বাছাই এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২০ জুন সন্ধ্যা ৬ টা। মনোনয়ন সংক্রান্ত আপিল ২১ জুন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানি ও নিষ্পত্তি ২২ জুন, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৪ জুন।