Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ১১:৪৬:১৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার আলতাপোল বুজতলা এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গেছে। রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর চকনগর মহাসড়কের ২৩ মাইল বুজতলা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
দুর্ঘটনায় ট্রাক আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু চালক ও সহকারীরা কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। স্থানীয়রা সড়কে নিরাপদ গতিতে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)