কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সবুজে ঘেরা হোক, সুরক্ষিত হোক আগামী প্রজন্মের ভবিষ্যতে দিন গুলো।
কেশবপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আসুন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি এবং সবুজ পৃথিবী গঠনে অংশ নিই। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক আবু জাফর প্রমুখ। উল্লেখ্য উপজেলা পরিষদের চত্বরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।