বাগেরহাট প্রতিনিধি : জমি জবর দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে জেসমিন খাতুন নামে এক নারী। রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন বলেন, বাগেরহাট সদর উপজেলার দরিতালুক মৌজায় এস এ ৮২ খতিয়ানের ৪১১ দাগের মধ্যে উত্তরাধিকার সুত্রে তাদের ০.১৩৫০ একর জমি আছে। দীর্ঘ ৪০ বছর ধরে এ জমি তারা ভোগ দখল করছে। সম্প্রতি পেশি শক্তির বলে বলিয়ান হয়ে কতিপয় ব্যাক্তি তাদের জমি দখল করে নিয়েছে। সার্ভেয়ার দ্বারা মেপে তারা জমিতে খুটা দিলেও পরবর্তীতে ওই ব্যক্তিরা সে খুটা তুলে ফেলেছে। জেসমিন বলেন, আমরা জমিতে গেলে তারা আমাদের মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। শুধু তাই নয় মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানী করার ভয় দিচ্ছে। সংবাদ সম্মেলনে জেসমিন উল্লেখিত জমি শান্তিপুর্ণ ভাবে ভোগ দখলে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। জবরদখলকারী ব্যাক্তিরা হলেন-পোলঘাট গ্রামের সুমন শেখ,দরিতালুক গ্রামের আঃ জব্বার শেখ ও জাফর শেখ এবং হরিনখানা গ্রামের জসি শেখ।