Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ১০:৩৫:১৮ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭৭ বছর। তিনি ৩ কন্যা সন্তান অনেক নাতি নাতনীসহ বহু সহযোদ্ধা ও গুনাগ্রহী রেখে গেছেন। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা কমান্ডের আহবায়ক ছিলেন। মরহুম আকবর আজাদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব একরামুল কবীর, সাবেক জেলা কমান্ডার শেখ আসাদুল হক, বাগেরহাট সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডান শওকত হোসেনসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)