Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামনগরে ৫০ শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ০৬:০৫:২৫ পিএম

​নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুলের ব্যক্তিগত উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। ​শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে এক উৎসবমুখর পরিবেশে শিশুদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। উপহার হিসেবে প্রতিটি শিশু ১টি করে রেকেট ও ২টি করে কর্ক লাভ করে। ​রামনগর ইউনিয়নের স্থানীয় জামায়াত ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন সেক্রেটারি মুন্সি নাজমুল। ​প্রধান অতিথির বক্তব্যে মুন্সি নাজমুল বলেন, "আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে হবে।" শিশুদের মেধা ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি আরও বলেন, সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পিতা-মাতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে তিনি পারিবারিক মূল্যবোধ ও পারস্পরিক দায়িত্ব-কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না এবং স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার নতুন সামগ্রী হাতে পেয়ে উপস্থিত শিশুদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)