Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছিনতাইয়ের অভিযোগে পাগলাদাহ গ্রামের শহীদ ও আসাদ আটক

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ০৮:১৩:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের পাগলাদাহ গ্রামে হামলা, মারধর, ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগের ক্যাডার শহীদ ও তার সহযোগী আসাদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক শহীদ পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে ও আসাদ একই গ্রামের মৃত আফজালের ছেলে। অপর আসামিরা হলো, ওই গ্রামের আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ। ভুক্তভোগী শরিফুল ইসলাম মামলায় উল্লেখ করেছে, গত ১৯ মে রাতে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে শহীদের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও আহত হন। এছাড়া হামলার সময় শরিফুল ইসলামের কাছে থাকা ১০ হাজার টাকা নগদ অর্থ ও ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা। পরে স্থানীয়রা আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুস্থ হয়ে তিনি গত ১ জুন তিনি কোতোয়ালি থানায় মামলা  করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ পাগলাদাহ গ্রামে অভিযান চালিয়ে শহীদ ও আসাদকে আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)