Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ০৪:৩৪:১১ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র কর্তৃক আয়োজিত বিনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার সকালে বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিনা’র (ময়মনসিংহের) প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. শামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের পিএসও এবং বিভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের এসএস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি ও বিনা’র মাগুরা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.সুশান চৌহান।
প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার মোট ৩০জন কৃষক অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালার ২য় পর্বে ২০জন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)