Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরের সাবদারপুর মালবাহী ট্রেন লাইনচ্যুত

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৩:৩৩:০১ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে বন্ধ হয়ে গেছে খুলনা রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ট্রেন যাত্রীরা। জানা যায়,খুলনা ঈশ্বরদী পার্বতীপুর গামী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। ট্রেনটি কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে ঢোকার পর ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এদিকে দূর্ঘটনার কারনে খুলনা থেকে রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দূর্ঘটনা কারন ও ক্ষতি পরিমাণ জানা যায়নি। জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেনি। প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান বলেন,সকাল ৬ টার দিকে শব্দ শুনতে পায়। এরপর এসে দেখতে মালবাহী ট্রেনের ৩ টি বগি ও ব্রেক গার্ড লাইন থেকে পড়ে গেছে। আর লাইনের অনেক জায়গায় ভেঙ্গেচুরে গেছে। তিনি বলেন,এর আগে গেল ২২ মে তারিখে একই জায়গায় লাইনচ্যুত হয় চিটাগুড় ভর্তি মালবাহী ট্রেন। তবে কেন বার বার এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মাহবুবুর রহমানের মনেও। ট্রেন যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়া লেখা করি। সকালে যশোরে যাবার উদ্দেশ্যে সাবদারপুর ট্রেন স্টেশনে আসছিলাম। এখন এসে দেখতে পায় ট্রেন দূর্ঘটনা ঘটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই বাসে করে যশোর যাবার উদ্দেশ্যে রওনা হয়েছি। শুধু সাব্বির হোসেন না অনেক যাত্রীদের স্টেশন থেকে ফিরতে দেখা গেছে ট্রেন স্টেশন থেকে। সাবদারপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল (নয়ন) বলেন,খুলনা ঈশ্বরদী পার্বতীপুর গামী সেভেন আপ তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। ট্রেনটি কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে ঢোকার পর ট্রেনের ৩ টি বগি ও গার্ডব্রেক সহ ৪ টি বগি লাইনচ্যুত হয়। এরপর আমরা ট্রেনটির ৪ টি বগি রেখে বাকি বগিসহ ট্রেনটি ছেড়ে দিয়েছি । এ কারনে খুলনা থেকে রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দূর্ঘটনা কারন ও ক্ষতি পরিমাণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। তিনি বলেন,ইতোমধ্যে আমরা ট্রেনের বগি উদ্ধারের জন্য উদ্ধোতন কর্মকর্তাদের অবহিত করেছি। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)