মাগুরা প্রতিনিধি : সংস্কৃতি কর্মীদের জীবন মান উন্নয়নের বহু ভাতা আমরা চালু করেছি। দুস্থ সংস্কৃতি কর্মীদের জন্য সরকার অনেক অনুদান দিয়ে থাকে। নতুন অর্থবছরে সংস্কৃতিকর্মীদের তালিকা তৈরির মাধ্যমে ভাতা দেয়া শুরু হবে। বতমান তারেক রহমান সরকার সংস্কৃতি কর্মীদের মান উন্নয়নের সাংস্কৃতিক সংগঠন অনুদান, প্রাতিষ্ঠানিক অনুদান প্রদান করছে। তাছাড়া সাংস্কৃতিক শিল্পীদের জন্য নতুন অর্থবছরের অনুদান প্রদান করা হবে।
শুক্রবার বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে ছাত্রদল নেতা ফাহিম মুন্তাসির শান্ত মৃত্যু বাষির্কীতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, শিল্পকলার মাধ্যমে বাছাই করে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে। ফাহিম মুন্তাসির শান্ত ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।