Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সম্মাননা পেলেন ইউএনও সম্রাট হোসেন

যশোরে দিনব্যাপী গ্রাম আদালত রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স

এখন সময়: শুক্রবার, ৫ জুন , ২০২৬, ০৩:৩৪:২৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের দিনব্যাপী গ্রাম আদালত রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনাপ্রদান করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৪৭ লাখ মামলা বিচারাধীন আছে। কোর্টকাচারীর মামলার এই জট কমাতে হলে গ্রাম আদালত সক্রিয় করা খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইন চার্জ অন্তর্ভূক্ত আছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ এক সঙ্গে কাজ করলে গ্রাম আদালত সক্রিয় করা সহজ হবে । এই প্রশিক্ষণ থেকে আইন, বিধিগুলো ভালোভাবে জেনে উপজেলা পর্যায়ে ইউপি মেম্বারদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দোকার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায় ।
আদালত সক্রিয়করণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
এই অনুষ্ঠানে প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)