Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে আটক

এখন সময়: বুধবার, ২৭ মে , ২০২৬, ০৬:৪০:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর যুবদল থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি রাজধানী ঢাকা থেকে আটক হয়েছে। তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তাকে নিয়ে যশোরে পৌঁছায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় সম্প্রতি যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডল জানান,আটক জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। বিকেল ৩টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)