Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে ৫০ বোতল ভারতীয় মাদক এসকাফ সিরাপ জব্দ

এখন সময়: বুধবার, ২৭ মে , ২০২৬, ০৬:৩৯:৩০ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) : যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)