Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন নেতা রাশেদ খানের খোলাডাঙ্গার বাড়িতে হামলা ভাঙচুর

এখন সময়: মঙ্গলবার, ২৬ মে , ২০২৬, ০২:৫৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্বদানকারী রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে । জমিজমা বিরোধের জেরে শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকার বাড়িতে প্রতিবেশীরা এ হামলা চালিয়েছে।এসময় তারা প্রাচীর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান। অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনআরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনআরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)