Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামিসাসহ সারাদেশে নারী নিপীড়ন ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এখন সময়: শনিবার, ২৩ মে , ২০২৬, ০৫:১৭:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে ‘নিপীড়ন বিরোধী যশোর’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও সমাবেশে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, ইসলামিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমিও রহমান, শিক্ষক খানজাহান আলী শান্ত ও শ্যামল শর্মাসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)