Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৬:০১:৪৭ এম

লোহাগড়া প্রতিনিধি: রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য সালেহা রহমান, সাংবাদিক শেখ মিলটন, লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো. ফরিদ শেখ, সহকারী শিক্ষিকা জোবাইদা খানম, জোসনা খানম, ঝুমুর দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন ও নৃশংসতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারী সোহেল রানার ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)