Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ২১ মে , ২০২৬, ০৩:৫৫:৩৭ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ডুকে বহিরাগত মাদকসেবী কিশোর গ্যাংয়ের পরীক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলার শিকিরহাট সড়কের স্কুল গেটে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, সাবেক সভাপতি হাসান ইমামুল হক ভুইয়া, সাবেক ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্দিপন কুমার রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বিএনপি নেতা আনিছুর রহমান পলাশ, মাহাবুল আলম মিঠু, তোফাজ্জেল হোসেন, সাব্বির হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক গোলাম কিবরিয়া, খান এমরান আহম্মেদ, সেলিনা খাতুন, মঈন উদ্দিন ময়না, রিপন বৈরাগী, সোহেল মোড়ল, আহত শিক্ষার্থী রাজ মাহমুদের পিতা মাহমুল্লাহ শিমুল, ১০ম শ্রণির ছাত্র অসীম সাদমান লাবিব প্রমুখ। উল্লেখ্য : গত ১৯ মে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মূহুর্তে বহিরাগত মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যরা পরীক্ষার রুমে ডুকে রাজ মাহমুদ (১৬) নামে এক পরীক্ষার্থীর উপর হামলা চালায়। স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ফুলতলা বাজারের গরুহাট এলাকার বস্তির কিশোর গ্যাং এর ৩ সদস্যদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। সিসি ফুটেজ দেখে সনাক্ত করে রোজাউল শেখের পুত্র রবিউল শেখ (১৮) আটক করে পুলিশে সোপর্দ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)