Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ

এখন সময়: বৃহস্পতিবার, ২১ মে , ২০২৬, ১২:৪৩:০২ এম

শরণখোলা ও মোংলা প্রতিনিধি: সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন-পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন-গত রাতে দুবলারচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা সুন্দরবনে অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি। শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক বলেন, কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)