Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ২১ মে , ২০২৬, ১২:৪১:৪১ এম

নিজস্ব প্রতিবেদক: ‘নীতি নির্ধারণ প্রক্রিয়া আস্থা নির্মাণে’ যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বলা হয়-জাতীয় মান সংস্থা হিসেবে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন’ বিএসটিআই কয়েকটি আইন ও বিধিমালার মাধ্যমে স্বীয় দায়িত্ব পালন করে আসছে। বিএসটিআই দুইটি আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে। আইন ২টি হলো- ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮। বর্ণিত আইন ও বিধিমালা অনুযায়ী মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, পণ্যের উৎপাদন ও বিপণন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নির্ধারণসহ নিম্ন-বর্ণিত কার্যাবলি সম্পাদন করছে। সর্বস্তরে মেট্রিক পদ্ধতির প্রচলন ও বাস্তবায়ন, ওজন ও পরিমাপ সংক্রান্ত ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন এবং ক্যালিব্রেশন, মোড়কজাতকৃত পণ্যের বিধিমালা অনুযায়ী পণ্যের লেবেলে ঘোষণা ও নিট ওজন নিশ্চিতকরণ, স্টোরেজ ট্যাংক, ট্যাংকলরি, লাইটারেজ, বার্জ ইত্যাদি ক্যালিব্রেশন কাজ সম্পাদন, শিল্প কারখানা, গবেষণাগার ও ল্যাবরেটরিতে ব্যবহৃত ওজন পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন, পেট্রোল পাম্পে ব্যবহৃত ডিসপেন্সিং মেশিনের সঠিক পরিমাপ যাচাই, বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ এবং সঠিক ওজন ও পরিমাপ প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করছে। বিএসটিআই জনস্বার্থে এ পর্যন্ত ৪ হাজার ৫০০ এর অধিক সংখ্যক বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করেছে। তন্মধ্যে ৩২৮ টি বাধ্যতামূলক পণ্যের মান সনদ প্রদাণ করা হচ্ছে। আমদানিকৃত ৮৯টি পণ্য এবং ওজন ও পরিমাপন যন্ত্রপাতির ছাড়পত্র বিএসটিআই হতে প্রদান করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী আসলাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)