Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোনো প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : এমপি লবি

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ০৩:১৩:৪৫ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মোহাম্মদ আলী আজগার লবি এমপি বলেছেন, সরকারের আড়াই মাস বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এরই মধ্যে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রত্যেকটি মানুষই কর্ম করে খেতে চায়। তার জন্য ক্ষেত্র, সুযোগ এবং সময় দিতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না।
সোমবার বিকাল সাড়ে ৪টায় দামোদর ইউনিয়নের আলকা রেলগেট হতে দামোদর রেলগেট পর্যন্ত ৫শ’ মিটার রাস্তা এইচবিবি করণ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ¯ি'ত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, এনামুল হোসেন পারভেজ ভুঁইয়া, অনুপম মিত্র, জুবায়দা রহমান শুরভী, মশিয়ার রহমান বিপ্লব, ইব্রাহীম হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)