Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় পরকীয়া প্রেমিক আটক নারীর চুল কেটে দেয়ার অভিযোগ

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ০৩:৫৩:২৯ এম

লোহাঘড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আটক করে নির্যাতনের চেষ্টার ঘটনা ঘটেছে। (১৭ মে) রবিবার ভোর রাতে গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে অবরুদ্ধ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচই গ্রামের প্রবাসী রেজাউল আলীর স্ত্রী মনিরা বেগমের সাথে একই গ্রামের আতর আলীর দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ভোর রাতে প্রেমিক আতর আলী মনিরা বেগমের শয়নকক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘরের ভেতর থেকে মনিরা বেগম এবং ঘরের মাচার নিচে লুকিয়ে থাকা আতর আলীকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে উত্তেজিত গ্রামবাসী দুজনকে শিকল দিয়ে বেঁধে ঘর থেকে বের করে আনে এবং মনিরা বেগমের মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী মনিরা বেগম চিৎকার করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, ‘কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চুল কাটার অধিকার গ্রামবাসী কোথায় পেলো?’ আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে চুল কাটার চেষ্টা ও শিকলবন্দী করার বিষয়টিকে স্থানীয় সচেতন মহল মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়কে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)