Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ার মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার যাবজ্জীবন

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ০৩:৫২:০৭ এম

নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় সুরুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফৌজিয়া হাফজা এ রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুরুজ মিয়া মানিকগঞ্জ জেলার শিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের একেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সেলিম রেজা ময়না। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি লোকাল বাস সেখানে থামে। বাস থেকে নেমে সুরুজ মিয়া একটি চটের বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ সন্দেহজনকভাবে তাকে আটক করে। তার কাছে থাকা বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক সুরুজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল হক খান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সুরুজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুরুজ মিয়া কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)