Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে এসআরডিআই’র মহাপরিচালক

মাটির স্বাস্থ্য না বাঁচলে দেশের কৃষি বাঁচবে না

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:৩৫:২৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে শনিবার এসআরডিআই’র সাথে সহযোগিতা সভা এবং সার্টিফিকেট বিতরণ সমপন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণি চক্র ফাউন্ডেশন ও আরআরএফ’র যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসআরডিআই’র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। এ সময় প্রধান অতিথি বলেন-মাটির স্বাস্থ্য না বাঁচলে, দেশের কৃষি বাঁচবে না। মাটি হলো দেশের অমূল্য সম্পাদ, যা সোনার চেয়েও দামি। এজন্য মাটির যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য কৃষকদেরকে সচেতনভাবে সার প্রয়োগ করতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি সার প্রয়োগ করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। একই সাথে ওই জমির ফসল খেয়ে মানুষও রোগে আক্রান্ত হয়ে থাকে। এজন্য মাটির ডাক্তারদেরকে কৃষকদের সচেতন করতে অধিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন-প্রতি বছর আমাদের দেশ ৩০ হাজার কোটি টাকার সার আমদানি করে থাকে। কৃষকরা সচেতনভাবে যেটুকু প্রয়োজন সার জমিতে দিলে এত বিপুল পরিমান সার আমদানি করা লাগবে না। আবার মাটিও রক্ষা পাবে। কৃষকরা একই জমিতে একই ফসল আবাদ করবেন না। একাধিক ফসল আবাদ করবেন। তাহলে পোকার আক্রমণ কমে যাবে। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার ব্যবহারের পরমার্শ দিয়ে তিনি বলেন, মাটি পরীক্ষা করতে সরকার কৃষকদের জন্য বিপুল পরিমান টাকা ভর্তুকি দিচ্ছে। আমরা কৃষকদের কাছ থেকে মাটি পরীক্ষার জন্য মাত্র ৬৩ টাকা করে নিয়ে থাকি। অথচ এই মাটি পরীক্ষা করতে ১২১০ টাকা খরচ হচ্ছে। যা সরকার বহন করে থাকে। আরআরএফ’র পরিচালক ড. অশিত বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক মো: মোশারফ হোসেন, এসআরডিআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, জাগরণি চক্র ফাউন্ডেশনের উপপরিচালক পলাশ কুণ্ডু প্রমুখ। সভাটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী তৌহিদুল ইসলাম। পরে মাটির ডাক্তারখ্যাত উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় মাটির ডাক্তার চৌগাছা উপজেলার সোনীয়া নাজনিন জানান, তিনি এ পর্যন্ত ৪৫০টি মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছেন। যার মধ্যে ১৮৪টি সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। আমরা খুবই সচেতনভাবে মাটির পরীক্ষা করছি। একই সাথে কৃষকদের মাত্রাতিরিক্ত সার প্রয়োগ না করার জন্য পরামর্শ দিচ্ছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)