Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে নাগরিক শোকসভায় বক্তারা

আজাদুল কবির আরজু শুধু যশোর নয়, দেশের গর্ব

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ০১:১১:১৫ এম

নিজস্ব প্রতিবেদক : জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোক সভায় বক্তারা বলেছেন, দুই চারটি কথায় তাকে সমালোচনা করা যাবে কিন্তু প্রশংসা করতে গেলে বলে শেষ করা যাবে না। আজাদুল কবির আরজু দেশের কৃতি সন্তান, তাকে অনুকরণ করা যায়। বক্তারা বলেন-আজাদুল কবির আরজু জনপ্রিয়তা অর্জনের জন্য কাজ করেননি তার পরেও তিনি জনপ্রিয়, তিনি পরিবার থেকে কাজ শুরু করে এখন তার খ্যাতি দেশব্যাপী। তিনি শুধু যশোর নয়, দেশের গর্ব। তার অমর কীর্তি তাকে বাঁচিয়ে রাখবে জনম জনম ধরে। শনিবার টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এই শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা কমিটির আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু সভায় সভাপতিত্ব করেন। জেলার স্মরণ কালের সর্ববৃহৎ এই শোক সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর সদর আসনে সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান অ্যাড. রবিউল আলম, শিক্ষাবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন, অধ্যক্ষ পাভেল চৌধুরী, কাজী লুৎফুন্নেছা, আর আর এফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, কবি আব্দুর রব, কবি কবির হোসেন তাপস, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রয়াত আজাদুল কবির আরজুর সহধর্মিনী মেরিনা আক্তার, সহদর হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর , সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ ও বাচিক শিল্পী কাজী শাহেদ নওয়াজ। সভা শুরুর আগে আজাদুল কবির আরজুর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উন্মোচন করা হয় আজাদুল কবির আরজু স্মারক গ্রন্থ ‘ জাগরণের মহাপ্রাণ। উল্লেখ্য তিনি ২৪ জানুয়ারি ইন্তেকাল করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)