Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফারাক্কা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:০১:১৪ এম

প্রেসবিজ্ঞপ্তি : ফারাক্কা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের যশোর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভাসানী পরিষদের যশোর শাখার আহবায়ক হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় আলোচনা করেন সাবেক ছাত্রনেতা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও যশোর ইন্সটিটিউট পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, ফারক্কা মিছিলে অংশগ্রহণকারী লেখক গবেষক মফিজুর রহমান রুন্নু, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। বক্তারা বলেন-ভারত আন্তর্জাতিক নদী গঙ্গার পানি একতরফাভাবে অপসারণ করার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করার ফলে ক্ষরা মৌসুমে বাংলাদেশ তীব্র পানি সংকটে পড়ে। ফলে ফসলে সেচ দেয়া সম্ভব হয় না। আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বন্যায় দেশ ভাসিয়ে দেয়। এই আধিপত্যবাদী আচরণের নিন্দা জানিয়ে পদ্মা নদীর পানি ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে অসম চুক্তি করেছে- এ চুক্তি দেশের স্বার্বভৌমত্বহরণকারী ও ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকারক। এ জন্য এই দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ১৯৭৬ সালে যারা লংমার্চে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন-বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলী সদস্য জিল্লুর রহমান ভিটু, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বাবু, প্রকৌশলী রুহুল আমিন, শরিফ হোসেন, ইসমাইল হোসেন, বাসদ যশোর জেলার সদস্য সচিব হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, খবির শিকদার প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)