Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১১:৪৮:১৮ পিএম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার দুপুর ২ টায় লিজেন্ড ছয় দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ ফাইনালে অংশগ্রহণ করে কপিলমুনি লিজেন্ড ক্রিকেট একাদশ বনাম পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশ। খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশ এবং নির্ধারিত ২০ ওভারে তারা ১৯২ রান করে। জয়ের জন্য ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কপিলমুনি লিজেন্ড ক্রিকেট একাদশ ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশ ৩৬ রানে জয় পায় এবং ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পাইকগাছা লিজেন্ড ক্রিকেট একাদশের অ্যাডভোকেট মনজুরুল ইসলাম, সেরা উইকেট শিকারি ও সেরা রান সংগ্রহকারীর পুরস্কার অর্জন করেন শরৎ সিংহ, ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন নাসিম হাজরা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আহবায়ক এম, আজাদ হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)