প্রেসবিজ্ঞপ্তি : শনিবার যশোরের নিউটাউন ই-ব্লক অনির্বাণ সংঘে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে পিকেএস যশোর । মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা ও মেডিকেল টিম সকাল ৯ টা ৪৫ মিনিটে চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে এবং দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কার্যক্রম চলে। আশেপাশের প্রান্তিক এলাকা থেকে সর্বমোট ১৭৯ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৬ জন ছানি রোগী বাছাই করা হয় ও ৩৪ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পিকেএস এর মেডিকেল টিম অত্যন্ত যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করেছেন। বাছাইকৃত ছানি রোগীদের চোখে পরবর্তীতে ধাপে ধাপে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।