Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ১২:০২:৩২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া ক্লাব মোড়ের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঘের লিজগ্রহীতা সিরাজুল ইসলাম সিরাজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম সিরাজ আড়াপাড়ার আবু বক্কার মোল্লার ২০ বিঘার একটি মাছের ঘের পাঁচ বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন- ঘেরটি লিজ নেয়ার আগ থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি সেটি দখলের চেষ্টা করে আসছিলেন। পরে তিনি লিজ নেয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে।
লিখিত অভিযোগে সিরাজুল ইসলাম দাবি করেন, গত ১২ মে রাত থেকে অভিযুক্তরা তার ঘেরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। পরে রাতের কোনো এক সময় তারা ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘেরে গিয়ে দেখেন, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় রিফাত,ইউনুছ আলী ও ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী বলেন- অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।
তিনি আরও জানান,বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অভিযুক্তরা তার বা তার ঘেরের আরও ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)