নিজস্ব প্রতিবেদক : যশোরের র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো-বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিনহাজুল ও ধান্যখোলা গ্রামের হায়দার আলী ছেলে ইমরান হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।