Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৭:১৪:২৩ এম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন। মুখ্য আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মহসীন আলি, দ্য কার্টার সেন্টার এর প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি লতিফা আখতার, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুহা. আজমল করিম।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)