Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে সুজুকির উদ্যোগে ‘রাইডার্স ডে’ অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০১:৫০:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলে সুজুকির উদ্যোগে ‘রাইডার্স ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) শহর সংলগ্ন চিত্রা রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত ২০০ গ্রাহক অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে রেজিস্ট্রেশন শেষে অনুষ্ঠিত হয় মিলন মেলা, সৌখিন ফুটবল, বাস্কেটবল প্রতিযোগিতা, মোরগ লড়াই, স্লো-রেস, র‌্যাফেল-ড্র, কুইজ, সুইমিংপোলের অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন নড়াইল ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর এএম কামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন-সাবিব অটো গ্যালারির স্বত্ত্বাধিকারী আনিসুল আজম, সুজুকি রিজিওনাল ম্যানেজার ওলিউর রহমান, এরিয়া ম্যানেজার রিকুল ইসলাম, এরিয়া সার্ভিস ম্যানেজার উজ্জ্বল হোসেন, টেরিটরি ম্যানেজার আব্দুল্লাহ আফিফ সাদমানসহ অনেকে।
আয়োজকরা বলেন, ‘রাইডার্স ডে’ বাইকারদের এক ধরনের মিলনমেলা। এটি ব্যতিক্রমী ইভেন্ট, যা রাইডারদের মধ্যে ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে কয়েকটি ইভেন্টে গ্রাহকদের মাঝে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)