Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় শুরু হলো ৩ দিনব্যাপী বৈশাখী মেলা

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১১:৫৬:১৩ এম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাটরা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য মশিয়ার রহমান, ব্যবসায়ী ইউনুস আলী, আব্দুস সালাম মধু, ছাত্রনেতা আসাদুজ্জামান, ফায়সাল হোসেন, আবু রায়হান প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)