ফরহাদ খান, নড়াইল: নড়াইলের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মল্লিক আহসান উদ্দিন সামীকে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পত্রে মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সামী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এখান থেকে তাকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। নড়াইলের নবাগত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর মল্লিকপাড়ার সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা চিকিৎসক। পুলিশ কর্মকর্তা সামীর বাবা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।