Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলের পেড়লী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এখন সময়: সোমবার, ৪ মে , ২০২৬, ০১:৩৮:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জারজিদ মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে খড়রিয়া নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জারজিদ পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুদকের তিনটি এবং নাশকতার দু’টি মামলা রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জারজিদ মোল্লা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)