Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৬ সহস্রাধিক ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ০২:২৯:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক : ৬ হাজার ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক রবিউল শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আওয়াল মোল্যার ছেলে। শনিবার যশোর মাগুরা সড়কের মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার অভিযোগে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদরের মনোহরপুর এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসের যাত্রী রবিউলকে সন্দেহজনকভাবে আটক ও তল্লাশি করে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে রবিউলের স্বীকারোক্তিতে তার বাড়িতে তল্লাশি করে আরও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক রবিউলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করেছেন। থানা পুলিশ বিকেলে রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)