Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০২:২০:৩৯ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী বিত্তিপাড়া গ্রামের এক জীবনযোদ্ধার নাম আমেনা খাতুন। দীর্ঘ ৩৩ বছর আগে স্বামী সোহরাব শেখকে হারিয়েছিলেন। জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে হারিয়েছেন একটি সন্তানকেও। সম্বল বলতে ছিল শুধু একটি মাত্র ছেলে। সেই ছেলেকে ঘিরেই যখন একটু সুখের স্বপ্ন দেখছিলেন, তখনই হানা দিল মরণব্যাধি ক্যান্সার।
?একদিকে দীর্ঘদিনের একাকীত্ব, অন্যদিকে বিরল এই ক্যান্সারের যন্ত্রণা-সব মিলিয়ে আমেনা খাতুন এখন শয্যাশায়ী। এই পৃথিবীতে তার একমাত্র ছেলে ছাড়া আর কেউ নেই। সেই ছেলেই এখন তার একমাত্র ছায়া। নিজের চোখের সামনে মায়ের এমন করুণ অবস্থা দেখে বাকরুদ্ধ ছেলে। মায়ের আরোগ্য কামনায় তিনি মাগুরা জেলাসহ সারা বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। আসুন, আমরা সবাই মিলে এই সাদা মনের মানুষটির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে এই মরণব্যাধি থেকে মুক্তি দিয়ে দ্রুত সুস্থতা দান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)