Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০২:১৯:৫৩ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবরকে কুপিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার বিকালে বেরইল পলিতা এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাম আকবরের ভাতিজা হাসান শেখ জানান, গত বছরে ডিসেম্বরের ১৯ তারিখে গোলাম আকবরের ছেলে শরিফুল ইসলাম (৪২ ) কে স্থানীয় আধিপত্য ও রাজনৈতিক বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে একই এলাকার লোকজন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়। সেখানে আসামি করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু আসামিরা কিছু দিনের মধ্যে আদালত থেকে জামিন পেয়ে যায়। অন্যদিকে এলাকায় এসে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এরই সূত্র ধরে বুধবার পূব বিরোধের জের ধরে গোলাম আকবরকে কুপিয়ে জখম করা হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচাজ ওসি আশিকুর রহমান জানান, উত্তেজনা এড়াতে বেরইল পলিতা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)