নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের বাহাদুরপুর থেকে রিভলভার ও চাকুসহ শাহিনুর রহমান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে বাহাদুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান সদরের বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বাহাদুরপুর গ্রামে শাহিনুর নামে এক সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহিনুরকে আটক ও তার কাছ থেকে কাছ থেকে একটি রিভলবার ও চাকু উদ্ধার করা হয়। আটক শাহিনুরকে কোতয়ালি থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দিয়েছে র্যাব। শাহিনুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।