জাকির হোসেন, কুয়াদা : যশোর সদরের সতীঘাটাস্থ রামনগর ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে বিসিবি’র মালামাল বিতরণ করা হয়েছে।
মঙ্গল ও বৃহস্পতিবার (২৮ ও ৩০ এপ্রিল) দুই দিন ব্যপি ইউনিয়নের ১৫শ’ কার্ড ধারীর মধ্যে ১২২৮ কার্ড ধারীর মাঝে এ মালামাল বিক্রি করা হয়। কার্ডধারীরা ৫৪০ টাকার বিনিময়ে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, চিনি ১ কেজি হারে ক্রয় করেন। এদিকে নানা জটিলতার কারণে বাকী কার্ড ধারীদের মাঝে মালামাল বিক্রি করা হয়নি। তবে পবিত্র ঈদুল আজহা’র আগে আরো একদফা এ মালামাল বিতরণ করা হবে বলে জানা যায়। ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের সহযোগিতায় ডিলার আব্দুল মান্নান এ মালামাল বিতরণ করছেন।