Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর বোর্ড

এসএসসি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলো ও বৈদ্যুতিক পাখা সচল রাখার নির্দেশ

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ১১:০৫:৪০ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলো সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
যাতে করে বৈরী আবহাওয়ার কারণে ঝড় বৃষ্টির সময়ে আলোর অভাবে পরীক্ষার হলে কোনভাবে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে । পরীক্ষা নিয়ন্ত্রক সাক্ষরিত চিঠির মাধ্যমে বলা হয়েছে, বর্তমান সময়ে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ করে ঝড়,বৃষ্টি হচ্ছে। ঝড়,বৃষ্টি হলে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে ঝড়,বৃষ্টিতে বৈদ্যতিক ত্রুটির কারণে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যদি কোন কেন্দ্রে এর বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে কক্ষে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনেক সমস্যায় পড়বে। কারণ পর্যাপ্ত আলো না থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলোর সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে হবে কেন্দ্র সচিবদের। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে পরীক্ষা শুরুর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত এলইডি চার্জার বাল্ব, মোমবাতি, চার্জার লাইট, আইপিএস ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। কোন রকম বৈদ্যুতিক ত্রুটির কারণে অনাকাক্সিক্ষত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কেন্দ্র সচিবগণকে নিশ্চিত করতে হবে। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে এ চিঠি পাঠিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)