Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০২:১৯:৫৩ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম খেলায় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালকদের অপর খেলায় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপেেজলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. আলিমুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. বাবুল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)