Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

এখন সময়: সোমবার, ৪ মে , ২০২৬, ০৫:৩৪:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেছেন, শুধু একাডেমী শিক্ষায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটে না। এজন্য সহশিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সহশিক্ষার উপর আন্তরিক হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস দুর করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করলে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে।
বাঘারপাড়ার খাজুরা মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে রোববার আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।
কলেজের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু সাঈদ।
আলোচনা শেষে ১২ ইভেন্টে ৩৬ বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)