Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

এখন সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল , ২০২৬, ০২:২৯:৩৪ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে মদনপুর ব্রীজ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খাঁন, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, তানজিল ও রিফাত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক মৃদুল মুন্সীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)