মাগুরা প্রতিনিধি : মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক (অ:দা:) মোঃ জাহিদুল আলম প্রমুখ। এ সময় মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।