Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে ভোগাইল চ্যাম্পিয়ন

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০৫:৩২:০১ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিটিম মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় বালিকা শাখায় ভোগাইল সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক শাখায় আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার এহসানুল কবির, সহকারী শিক্ষা অফিসার বকতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস,প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম। খেলা ধারা বর্ণনায় ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আহসান কবির বকুল, সহকারী শিক্ষক হাসান সাজিদ ও প্রধান শিক্ষক খন্দকার রাকিবুল সালেহীন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক সহকারী শিক্ষক হাসানুজ্জামান। সহকারী ছিলেন সহকারী শিক্ষক তবিবুর রহমান ও সোহেল রানা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)