Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংস্কৃতি চর্চার ধারা দেশকে উন্নত করতে পারে : সংস্কৃতি মন্ত্রী

এখন সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল , ২০২৬, ০২:২৯:২৯ পিএম

শাহীন আলম তুহিন, মাগুরা : মাগুরায় মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে করেছে বাধাগ্রস্ত। তাদের সময়ে এদেশে সুস্থ কোন সংস্কৃতি ছিল না। সংস্কৃতি চর্চার বদলে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে লুট করেছে কোটি কোটি টাকা। এই টাকা তারা বিদেশে পাচার করে এদেশের মানুষের কাছে হয়েছে কলঙ্কিত। বর্তমান সরকার সংস্কৃতিকে বিকশিত করার জন্য দেশে কাজ করছে। আমরা জানি, যে দেশের সংস্কৃতি চর্চা যত বেশি উন্নত সে দেশ তত সমৃদ্ধ । বর্তমান সরকার বিশ্বাস করে সংস্কৃতি চর্চার ধারা দেশকে উন্নত করতে পারে। মন্ত্রী আরো বলেন- অনেক আগে থেকেই মাগুরা সংস্কৃতি চর্চায় ছিল সমৃদ্ধ। এ মাগুরাতে এক সময় লোক সংস্কৃতির বিকাশ হয়েছিল। গ্রামে গ্রামে চলত পালা গান, জারি,সারি গান,নৌকা বাইচ, ঘোড়দৌড় ও উপমহাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ক্যাতায়নী উৎসব মাগুরাকে করেছে সমৃদ্ধ। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। এদেশের মানুষ কে সাথে নিয়ে আমরা সাংস্কৃতিক চর্চার অগ্রসর করতে চাই। শনিবার বিকালে মাগুরা চেম্বার অব কমার্সের আয়োজনে মাগুরা স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে মাগুরা চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু । অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ সভাপতি ফরিদ হোসেন খান। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় ৭০ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিভিন্ন মুখরোচক খাবার, নারীদের শাড়ী, বেবি পোশাক, খেলনা, ক্ষুদ্র ও কুটি শিল্পের সামগ্রীসহ নানা উপকরণ প্রদর্শিত হচ্ছে। এ মেলায় শিশুদের জন্য নাগরদোলা,ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন রাইড রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)