Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক এমপি শহিদুল মাস্টারের ১০ম মৃত্যু বার্ষিকী স্মরণে সভা ও দোয়া

এখন সময়: বুধবার, ২২ এপ্রিল , ২০২৬, ০১:১২:৫০ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি’র ৪ বারের সফল সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম মাস্টারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মহেশপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ চত্বরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ শওগত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহিদুল ইসলাম মাস্টারের পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি ড. নান্নু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দীন মহি,বিশিষ্ঠ সমাজ সেবক সেলিম রেজা খান মারুফ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রভাষক মোজাফ্ফর হোসেন, সামাদুজ্জামান সামাদ, প্রভাষক হামিদুল ইসলাম ও আক্তারুজ্জামান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)