শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোনাল পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এসএম সোহাগ মাহমুদ। সোমবার দুপুরে চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জার্সি ও প্যান্ট বিতরণ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
উপস্থিত ছিলেন চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ, চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম, রাজ কুমার মণ্ডল, আরিফা সুলতানা, শামসুর নাহার প্রমুখ।