Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ০৭:৩৪:২৩ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এর ফলে কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং স্থানীয়ভাবে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দোহাকুলা ইউনিয়নের খলশী বড় পুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির সত্যতা পায়। এ অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় বায়েজিদ হোসেন ও আবুল কাশেস নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকা- বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে, যাতে অবৈধ মাটি ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)