Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সদর প্রতিযোগিতায় শীর্ষে যশোর জিলা স্কুল

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৩:৩৬:৩৬ এম

মিরাজুল কবীর টিটো : ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের যশোর সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা এমএসটিপি গার্লস স্কুলে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতার শীর্ষে জিলা স্কুল ।
মেলায় প্রকল্প উপস্থাপনের জুনিয়র গ্রুপে, বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় হয়েছে জিলা স্কুলের ছাত্র। এর মধ্যে মেলায় প্রকল্প উপস্থাপনের জুনিয়র গ্রুপে ১ম এস এম জাওয়াদ, রাহয়ান সাদিক, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম শেখ ইমতেহান মাহমুদ, জাফর সাদিক, হাসিন চৌধুরী ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় হয়েছে হাসিন চৌধুরী।
এছাড়া প্রকল্প উপস্থাপনের জুনিয়র গ্রুপে ২য় যশোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের খন্দকার মাসুদ ও অরন্য চক্রবর্তী, ৩য় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান ও অয়ন্তিকা দে।
সিনিয়র গ্রুপে ১ম যশোর সরকারি পলিটেকনিক কলেজের ছাত্র শরীফ বরকত উল্লাহ ও সাদ আব্দুর রহমান, ২য় ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী নাসিদ ইসলাম নাইমা ও ফাইজা সুলতানা, ৩য় হয়েছে যশোর সরকারি মহিলা কলেজেল ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও অনন্যা দেবনাথ।
বিশেষ গ্রুপে ১ম লোটাস বিজ্ঞান ক্লাবের দিপান্বিতা রায়, ২য় জেসিবি বিজ্ঞান ক্লাব তাহমিছুল সাফিন ও সাকমুন জুয়েল ,৩য় পরমানু পরিষদের শেখ সামসাদ বেনজির ও মুস্তাকিম নাহিদ।
বিজ্ঞান বিষয়ক কুইজে ২য় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান, নাফিউর রহমান, আফাইদ আল রাদিত, ৩য় কালেক্টরেট স্কুলের ছাত্র তানভীর ইসলাম, অনিমেষ পাল, অমিক পোদ্দার। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার জুনিয়ার গ্রুপে ২য় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান, ৩য় তানজিম মাহামুদ ওহী, ৪র্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোহানা ইসলাম সেতু ও ৫ম জান্নাতুল ফেরদৌস।
সিনিয়র গ্রুপে ১ম ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী অথই আক্তার শান্তা, ২য় নাজিফা আলম, ৩য় শাহালম হোসেন জীম, ৪র্থ সৈয়দ তানজিম ইসলাম, ৫ম সরকারি মাইকেল মধুসুদন কলেজের আব্দুল্লাহ আল মাহী ।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হকে সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কামাল আহমেদ, একাডেমিক সুপার ভাইজার এসএম আশিক আহমেদ, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)